আজ
|| || ||
নতুন দায়িত্বে সজীব : রিপন সরকারের ফুলেল শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব হিসেবে খাইরুল ইসলাম সজীব নিয়োগ পাওয়ায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার নবনিযুক্ত রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজীবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় রিপন সরকার বলেন, খাইরুল ইসলাম সজীব ভাইয়ের মতো একজন সৎ, পরিশ্রমী ও তরুণ নেতৃত্বকে মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান রাজনৈতিক সচিব হিসেবে বেছে নেওয়ায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁওবাসী অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, তাঁর দক্ষতা ও সততার মাধ্যমে এলাকার মানুষের অধিকার আদায় ও উন্নয়নমূলক কার্যক্রম তরান্বিত হবে।
তিনি আরও বলেন ,এই নিয়োগের মাধ্যমে সংসদ সদস্যের রাজনৈতিক ও প্রশাসনিক কাজের সুফল মাঠপর্যায়ের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে যাবে।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতা-কর্মীরাও নবনিযুক্ত রাজনৈতিক সচিবের দীর্ঘায়ু, উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.