আজ শুক্রবার, আগস্ট ৭, ২০২৬ খ্রিস্টাব্দ

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় রাস্তার পাশে দোকান বসিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় যুবদল নেতা শহিদুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম বলেন, সিদ্ধিরগঞ্জ পুল মোরে বেশ কিছুদিন ধরে একটি চিহ্নিত চক্র সাধারণ ব্যবসায়ী কাছ থেকে চাঁদা উত্তোলন করে আসছিল। তিনি এসব চাঁদাবাজির বিরুদ্ধে প্রকাশ্যে শক্ত অবস্থান নেন। এরপর থেকেই ক্ষুব্ধ হয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে লাগাতার মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা নাসিক ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শহিদুল ইসলাম জনান, যেদিন থেকে আমি সিদ্ধিরগঞ্জ পুলের কাঁচাবাজারসহ চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি, ঠিক সেদিন থেকেই ভুয়া আইডি দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। একটি গোষ্ঠী অন্যায়ের বিরোধিতা না করে উল্টো অপকর্মকারীদের সমর্থন জোগাচ্ছে—যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষকে চাঁদাবাজির হাত থেকে রক্ষা করতেই তিনি এই অবস্থান নিয়েছেন। কোনো ধরনের অপপ্রচার চালিয়ে তাকে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই থেকে পিছপা করা যাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব অপপ্রচারে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য গণমাধ্যমকর্মীদের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন যুবদলের এই ত্যাগী নেতা।

Exit mobile version