আজ
|| || ||
হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পাঅর্পণ করেছেন নারায়ণগঞ্জে জেলা প্রশাসন
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত-ই-ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক,জুলাই শহীদ পরিবারের সদস্যরা, আহত যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা।
শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশের বিভিন্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.