আজ
|| || ||
ঢাবি আবৃত্তি সংসদের সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক নুসরাত
প্রকাশের তারিখঃ ২ আগস্ট, ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মো. শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে নুসরাত জাহান তাসনিম-এর নাম ঘোষণা করা হয়েছে।
দুপুরে সংগঠনের মডারেটর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মুনিরা সুলতানা নবগঠিত কমিটির নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মো. শাহ সুফি ওয়াছি মিয়া। নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমি পূর্ণ নিষ্ঠা, সততা ও সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে আমার দায়িত্ব পালন করে আসছি। আশা রাখছি, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বও সংগঠনের সাংগঠনিক মূল্যবোধ সমুন্নত রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবেন। খুব শীঘ্রই আমরা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করব। নতুন নেতৃত্বের প্রতি আমার আন্তরিক শুভকামনা ও অভিনন্দন রইল।
সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ জানান, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আবৃত্তিচর্চা, বাচিক শিল্প, সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে কাজের ধারা অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.