আজ
|| || ||
সোনারগাঁয়ে দুই হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
প্রকাশের তারিখঃ ১ আগস্ট, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দুই হাসপাতালকে জরিমানা করা হয়েছে। ১ লা আগস্ট শনিবার সকালে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়মনীতি অনুসরণ না করায় মোগরাপাড়ার বাড়িমজলিস মহিলা কলেজ রোডে মেডি-কেয়ার জেনারেল হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা ও রয়েল শ্পেশালাইজড হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ফাইরুজ তাসনিম (কাঁচপুর সার্কেল) অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত ও সোনারগাঁ থানার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.