আজ
|| || ||
বাংলাদেশকে আবারও দলের নেতৃত্বে সাকিব
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেকবারই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। তবে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। এর মাঝেই আরও একবার নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন সাকিব।
বুধবার (২৯ জুলাই) রাতে এশিয়ান লিজেন্ডস লিগ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে সাকিবের ডেপুটি থাকছেন অলক কাপালি।
এই টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল। তারা হলো- বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স।
৩০ জুলাই জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।
৩১ জুলাই ডাবল-হেডারে প্রথমে খেলবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স, তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস।
মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। ৮ আগস্ট কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।
এদিকে, টুর্নামেন্টটির সঙ্গে সনি স্পোর্টস নেটওয়ার্কের তিন মৌসুমের সম্প্রচার চুক্তি রয়েছে। ফলে ক্রিকেটপ্রেমীরা সরাসরি উপভোগ করতে পারবেন এশিয়ার কিংবদন্তিদের লড়াই।
বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল, সাদেকুর রহমান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.