সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহজমপুর বাজার ইউনিয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কাচা বাজারের গলি ইটের সলিং রাস্তা,পানি নিষ্কাশন ড্রেন নির্মান ও মাছ বাজারের টিন সেট মেরামত কাজের উদ্বোধন করা হয়। জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মো.নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, কামরুজ্জামান,৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমজাদ হোসেন লতিফ,ব্যবসায়ী ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মো.শহিদুল্লাহ সরকার,ব্যবসায়ী ও বিএনপি নেতা মো.মতি মিয়া,ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো.সোহেল মিয়া,সেচ্ছাসেবক দলের নেতা মো.নুরুন্নবী,বিএনপি নেতা মো.শাহীনসহ বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান বলেন,ধারাবাহিক ভাবে সকল অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পূর্ণ করা হইবে।



