আজ
|| ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
সোনারগাঁয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক রাজমিস্ত্রী নিহত আহত-৪
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণহীন মালবাহী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন। এ ঘটনায় অটোরিক্সার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মাহে আলম (৪০)। উপজেলার বাবরকপুর গ্রামের ভাড়াটিয়া। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তার পৈতৃক বাড়ি বরিশালের ভোলা জেলায় বলে নিশ্চিত করেছেন স্বজনরা। আহত চারজন হলেন-উপজেলার বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে মো.শহিদ,সোনাখালী এলাকার ঈঙ্গু মিয়ার ছেলে মো.আলিনুর,সোনা গাজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো.টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো.সুরুজ মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,মঙ্গলবার সকালে মহাসড়কের সোনাখালী এলাকায় ঢাকামুখী একটি মালবাহী ট্রাক হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পথচারী মাহে আলম। বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অটোরিক্সার ভেতরে থাকা চার যাত্রীকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে তাদের দ্রুত স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাইওয়ে পুলিশ,থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান,খবর পাওয়ার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.