আজ
|| ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই সফর, ১৪৪৮ হিজরি
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদে একযোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সদর দপ্তর এলাকায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ কর্মসূচি পালন করা হয়েছে।
এ ধারাবাহিকভাবে প্রতি শনিবার কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,
কেবল সাময়িক পরিচ্ছন্নতা নয় একটি পূর্ণাঙ্গ ‘পরিচ্ছন্ন উপজেলা’ গড়ার লক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক পরিকল্পনা।
উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে বিশেষ উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
এই কার্যক্রম পরিচালনা ও স্থানীয় পর্যায়ে স্থায়িত্ব নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে গঠন করা হচ্ছে স্বেচ্ছাসেবী দল।
এর পাশাপাশি, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে উপজেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার তরুণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে নিজস্ব স্বেচ্ছাসেবী টিম গঠনের জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, মশাবাহিত রোগ ও জলাবদ্ধতার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় হাতিয়ার হলো সাধারণ মানুষের সচেতনতা।
আমরা বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী ও তরুণদের এই প্রক্রিয়ায় যুক্ত করছি, যাতে তারা নিজ নিজ পরিবার ও আশেপাশে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে পারে। সাপ্তাহিক এই অভিযান এবং শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীক স্বেচ্ছাসেবী দল গঠনের ফলে এলাকার সার্বিক পরিবেশের উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.