আজ
|| ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই সফর, ১৪৪৮ হিজরি
শ্রীপুরে বিএনপির বর্ধিত সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২৬
গাজীপুর(শ্রীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব এবং সদস্য সচিব মো. খাইরুল কবির মন্ডল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মুসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম-আহ্বায়ক মোক্তারুল করিম মোড়ল শামীম এবং যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার।
অনুষ্ঠানের প্রধান মেহমান ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন ফকির। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুল বারেক এবং সাবেক সভাপতি মু. মোফাজ্জল হক।
রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রকিবুল ইসলাম রাকিব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র আহ্বায়ক মহিদুল ইসলাম নয়ন, যুগ্ম-আহ্বায়ক শাহীনুর সরকার, সরদার আক্তার হোসেন, আবুল সরকার ও আলতাফ হোসেন পলানসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা দলীয় ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে রাজাবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.