আজ
|| ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই সফর, ১৪৪৮ হিজরি
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার, সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে সমর্থকের মৃত্যু
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি :বিশ্বকাপ ফুটবলের ফাইনালে দল হেরে যাওয়ায় সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫) নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত হাফিজুর রহমান লালটু সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকার মো. আনছার আলীর ছেলে।
হাফিজুর রহমান লাল্টুর নিকট আত্মীয় শেখ জাকির হোসেন জানান, সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফুটবল খেলায় লাল্টু আর্জেন্টিনার সমর্থক ছিলেন। আর্জেন্টিনার প্রতিটি খেলা তিনি কদমতলা এলাকায় বড় পর্দায় দেখতেন। প্রতিবারের ন্যায় সোমবার ভোররাতে কদমতলা এলাকায় বড় পর্দায় তিনি বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখেন। এর আগে সেখানে রান্না করে তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করেন। খেলায় আর্জেন্টিনা হেরে যাওয়ার পর মন খারাপ করে তিনি বাড়ি চলে যান। এর কিছুক্ষণ পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আনন্দ-উৎসবের প্রস্তুতি থাকলেও প্রিয় দলের পরাজয়ের পর এমন মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে বিষাদের পরিবেশ সৃষ্টি হয়েছে।
তবে চিকিৎসকের আনুষ্ঠানিক সনদ বা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ হিসেবে শুধুমাত্র খেলার ফলাফলকে নিশ্চিতভাবে দায়ী করা যায় না। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আর্জেন্টিনার পরাজয়ের পর অসুস্থ হয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.