আজ
|| ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই সফর, ১৪৪৮ হিজরি
চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০২৬
চট্টগ্রাম, ১৯ জুলাই ২০২৬: চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ‘জেলা উন্নয়ন সমন্বয় কমিটি’র মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন।
সভায় চট্টগ্রাম জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং বিভিন্ন দপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক জেলার সকল চলমান উন্নয়ন প্রকল্প যথাসময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সভায় বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া দ্রুততর করা এবং গোখাদ্য বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেন জেলা প্রশাসক।
এছাড়া মশার উপদ্রব রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী শনিবার জেলার সকল সরকারি অফিস ও আবাসনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উক্ত সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ (ইউএনও) এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.