সাতক্ষীরায় ছাত্রশিবিরের সদস্য ও থানা দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২৬
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে সদস্য ও থানা দায়িত্বশীলদের অংশগ্রহণে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা জেলার মুন্সিপাড়ায় অবস্থিত আল-আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী।
শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, সাতক্ষীরা জেলা জামায়াতের উপাধ্যক্ষ শরিফুল ইসলাম মুকুল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গফফার।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, একটি আদর্শ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত শিক্ষা বৈঠকের বিকল্প নেই। শিক্ষা, নৈতিকতা, সাংগঠনিক শৃঙ্খলা ও আত্মউন্নয়নের মাধ্যমে একজন কর্মী প্রকৃত নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে। তাই সংগঠনের প্রতিটি সদস্যকে নিয়মিত অধ্যয়ন, চিন্তাশীলতা ও আত্মসমালোচনার চর্চা করতে হবে।
তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব অপরিহার্য। ছাত্রসমাজই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে জন্য জ্ঞান-বিজ্ঞান, আধুনিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় যোগ্য নেতৃত্ব তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বক্তারা শিক্ষা বৈঠকের গুরুত্ব তুলে ধরে বলেন, আদর্শিক চর্চা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের মাধ্যমে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী সংগঠন গড়ে তোলা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আবু সালেহ সাদ্দাম, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল রাজিব, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, এইচআরডি সম্পাদক মো. মাসুদুজ্জামানসহ শহর শাখার সদস্য এবং বিভিন্ন পর্যায়ের থানা দায়িত্বশীলরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com