আজ
|| ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা সফর, ১৪৪৮ হিজরি
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা
প্রকাশের তারিখঃ ১৬ জুলাই, ২০২৬
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় জাহাঙ্গীরের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এসময় তাঁর সাথে থাকা হাদিস মিয়া নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে হত্যায় জড়িত সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনজন অজ্ঞাত দুর্বৃত্ত জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা জাহাঙ্গীর ও হাদিসকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। রাতেই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চলমান আছে। পাশাপাশি কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সুপার আরও বলেন, এই সন্ত্রাসীরা কেউ স্থানীয় নয়, ঢাকা থেকে এসেছে। তাদেরকে হায়ার করে আনা হয়েছে। তাদের হাতে চাপাতি ছিল। ঘটনাটি পুর্বপরিকল্পিত এটা নিশ্চিত। যে তিনজন ঘটনা ঘটিয়েছে তাদের ট্রেস করা হয়েছে। ওই তিনজনের মধ্যে এক জনকে অ্যারেস্ট করা হয়েছে। সে থানা হাজতে আছে। বাকি দুইজনও আমাদের আওতায় আছে। তাদেরকেও অ্যারেস্ট করে থানায় আনা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.