আজ
|| ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে মহর্রম, ১৪৪৮ হিজরি
৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা
প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০২৬
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে একাধিক কীর্তিও গড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ ইতিহাসে এটি আর্জেন্টিনার ষষ্ঠ সেমিফাইনাল। এর আগে ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ সালে শেষ চারে খেলেছিল আলবিসেলেস্তেরা। উল্লেখযোগ্য বিষয় হলো, আগের পাঁচবারই সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছিল তারা। অর্থাৎ, ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা। এবার শেষ চারে তাদের অপেক্ষায় ইংল্যান্ড।
তার ওপর এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই। এক নম্বরে আর্জেন্টিনা, দুইয়ে স্পেন, তিনে ফ্রান্স এবং চারে ইংল্যান্ড। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম বিশ্বকাপের শেষ চারে উঠলো র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল।
সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে দুটি গোল করে আরেকটি রেকর্ডও নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে অতিরিক্ত সময়ে সর্বোচ্চ ৯ গোলের মালিক এখন তারা।
এছাড়া অতিরিক্ত সময়ে ম্যাচ জয়ের ক্ষেত্রেও নতুন মাইলফলক স্পর্শ করেছে লিওনেল স্ক্যালোনির দল। বিশ্বকাপে এটি আর্জেন্টিনার অতিরিক্ত সময়ে পঞ্চম জয়, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় তাদের ওপরে রয়েছে শুধু ইতালি, যারা অতিরিক্ত সময়ে জয় পেয়েছে ছয়টি ম্যাচে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.