পার্বত্য চট্টগ্রামে আত্মোৎসর্গকারী শহিদ সৈনিক মো: আবু হানিফা, এসবিপি-এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৬
আজ পার্বত্য চট্টগ্রামে কর্তব্য পালনকালে শাহাদাতবরণকারী শহিদ সৈনিক মো: আবু হানিফা-এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী। পাহাড়ে শান্তি-শৃংখলা ও সম্প্রীতি বিনিষ্টকারী অপচেষ্টা রুখতে তিনি সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর বিরুদ্ধে পরিচালিত অভিযানে অংশগ্রহণ করেন এবং দায়িত্ব পালনকালে নিজের জীবন উৎসর্গ করেন। গত ১০ জুলাই ২০২৪ তারিখ ১৬২০ ঘটিকায় কেএনএ-এর একটি সশস্ত্র দল বান্দরবানের তামলোপাড়া টিওবি ক্যাম্পে অতর্কিত আক্রমণ করলে সেখানে দায়িত্বরত সৈনিক মোঃ আবু হানিফা বুকের বাম পার্শ্বে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে, তাঁকে হেলিকপ্টারযোগে সিএমএইচ, চট্টগ্রাম সেনানিবাসে প্রেরণ করা হয় এবং ১৮০০ ঘটিকায় তিনি শাহাদাত বরণ করেন। তাঁর অসামান্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর ‘সেনাবাহিনী পদক'-এ ভূষিত করা হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় তিনি জীবনের ঝুঁকি নিয়ে দেশমাতৃকাকে সুরক্ষিত রাখার লক্ষ্যে পরিবার ও জীবনের মায়া ত্যাগ করে সশস্ত্র সন্ত্রাসীদের দমনে নিজের জীবন বিলিয়ে দেন। পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি রক্ষায় তার এমন আত্মত্যাগ ও বীরত্ব সকল সেনাসদস্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com