মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা যুগ্মসচিব পদে পদোন্নতি হওয়ায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৬
বর্তমান চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে।
তার এই পদোন্নতিতে নারায়ণগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ইতোপূর্বে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলায় সুনামের সঙ্গে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন। জনকল্যাণ ও জনসেবায় নিরলস কাজের মাধ্যমে তিনি সর্বশ্রেণীর মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
চাকরির প্রয়োজনে তিনি রাজবাড়ী ও নারায়ণগঞ্জ থেকে বদলি হয়ে গেলেও, তার বৃহৎ ও সময়োপযোগী উদ্যোগগুলোর কারণে আজও এ দুই জেলার মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মানবিক ও দক্ষ নেতৃত্বের কারণে প্রশাসন ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি হয়েছিল।
তার পদোন্নতির খবরে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলাবাসী আশা প্রকাশ করেন, যুগ্মসচিব হিসেবে পদোন্নতিতে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় অবদান রাখবেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com