আজ
|| ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২১শে মহর্রম, ১৪৪৮ হিজরি
সোনারগাঁওয়ের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে-দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও সহজে সেবা নিশ্চিত করতে হবে’ : মো:রায়হান কবির
প্রকাশের তারিখঃ ৭ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির সোমবার ৬ জুলাই সোনারগাঁও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, বৈদ্যেরবাজার ইউনিয়ন ভূমি অফিস, পৌর ভূমি অফিস আমিনপুর এবং বৈদ্যেরবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ সফরসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য সরকারি দপ্তর ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি দপ্তরের সেবাদান পদ্ধতি, ফাইল নিষ্পত্তি, সেবাপ্রার্থীদের উপস্থিতি ও কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জনগণকে দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও সহজে সেবা প্রদানের লক্ষ্যে সার্বিক দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কোনোভাবেই সেবাপ্রার্থীরা যাতে ভোগান্তির শিকার না হন, সেদিকে কঠোর নজর রাখতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার [ভূমি]গণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ।
জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের সাথেও কথা বলেন এবং তাদের কাছ থেকে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দপ্তরগুলোকে ডিজিটাল সেবা আরও গতিশীল করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.