আজ
|| ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা সফর, ১৪৪৮ হিজরি
শিল্পী সমিতি নির্বাচন: ভোট পুনঃগণনার আবেদন স্বতন্ত্র প্রার্থী পলাশ খানের
প্রকাশের তারিখঃ ৬ জুলাই, ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন কার্যকরী সদস্য পদের স্বতন্ত্র প্রার্থী পলাশ খান। আজ আপিল বোর্ডের সম্মানিত সদস্য বরাবর তিনি এই লিখিত আবেদন জমা দেন।
আবেদন সূত্রে জানা যায়, গত ৩ জুলাই ২০২৬ তারিখে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কার্যকরী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পলাশ খান ১৯৪টি ভোট পেয়েছেন। বর্তমানে ফলাফলের তালিকায় তাঁর অবস্থান ১২তম।
ভোটের এই ফলাফলের প্রেক্ষিতে নিজের প্রাপ্ত ভোটগুলো পুনরায় গণনা করার জন্য আপিল বোর্ডের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন এই প্রার্থী। আবেদনপত্রে তিনি এই বিষয়ে আপিল বোর্ডের সদয় সহযোগিতা কামনা করেছেন। সংবাদকর্মীর সাথে সাক্ষাৎকালে পলাশ খান বলেন, " আমার ১৯৪ ভোট পেয়ে পরাজয়ের সংবাদ শুনে বেশকিছু আজীবন সদস্যপদ প্রাপ্ত গুণী অভিনয় শিল্পী অবাক হয়েছেন এবং সমবেদনা জানিয়েছে। সুষ্ঠু ভোট গণনা হলে আমার প্রাপ্ত ভোট আরও বাড়বে বলে আমি বিশ্বাস করি। আর তাই সকলের পরামর্শে নির্দিষ্ট নিয়ম মেনে আপীল করেছি ইনশাআল্লাহ ভোট পুনরায় গণনা হলে আমি পাশ করবো।"
উল্লেখ্য, গত ৩ জুলাই উৎসবমুখর পরিবেশে চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচন সম্পন্ন হয়। ভোট গণনা শেষে ফলাফল প্রকাশের পর এবার ভোট পুনঃগণনার এই আবেদন আসলো। আপিল বোর্ড এই আবেদনের প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার বিষয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.