আজ
|| ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা সফর, ১৪৪৮ হিজরি
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ও বিতরণ
প্রকাশের তারিখঃ ৬ জুলাই, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি); প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মোতাবেক "One student One tree" বাস্তবায়নে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সারা বাংলাদেশে এক সাথে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ও বাস্তবায়নের উদ্বোধন করা হয়েছে। ৬ জুলাই সোমবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামানের উদ্যোগে মহজমপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন কর্মসূচি ও বিতরণ করা হয়। বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন এর সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক এর উপস্থিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ফাইজুন বেগম,জামপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আমির হোসেন প্রধান,উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলুল হক মেম্বার, মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিয়া মোঃ শাহাজদ্দিন,জামপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুম বিল্লাহসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জামপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১৪ শ' চারা বিতরণ করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.