আজ
|| ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্রম, ১৪৪৮ হিজরি
চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন
প্রকাশের তারিখঃ ৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জের চাষাঢ়া ল্যাবএইড গলির ফিউশন স্কয়ার মার্কেটে আধুনিক ফ্যাশন ও লাইফস্টাইলকে কেন্দ্র করে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতির “ফুড অ্যান্ড ফ্যাশন কালেকশন” নামে নতুন একটি পোশাকের শোরুম উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ জুলাই ) বিকেলে কোরআন তেলাওয়াত, হালকায়ে যিকির, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর কেক কেটে শো-রুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শোরুমের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন চাঁনমারি মাজার মসজিদের মোয়াজ্জেম মো. ইসমাইল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শো-রুমটির পরিচালক সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি বলেন, "ফুড অ্যান্ড ফ্যাশন কালেশন" একটি আধুনিক ব্র্যান্ড হিসেবে দেশের তরুণ প্রজন্ম ও কর্মজীবী মানুষের ফ্যাশন চাহিদা পূরণে কাজ করবে। আমরা চেষ্টা করছি সময়ের সেরা পোশাক ও আমাদের প্রাণের শহর নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার ঐতিহ্যবাহি সুস্বাদু ও রুচিসম্মত নানা ধরনের খাবার আমাদের শো-রুমে পাওয়া যাবে। পরিশেষে তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধীকার কর্মী এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংবাদিক ও নাট্যকর্মী এম.আর.হায়দার রানা,সাংসাংবাদিক মিঠুন মিয়া, কবি ও সাংবাদিক মোখলেছুর রহমান তোতা, সাংসাংবাদিক জাহাঙ্গীর হোসেন,কবি ও সাংবাদিক কাজি আনিসুল হক হীরা, সাংবাদিক ও রাজনীতিক সেলিম আহমেদ, সাংবাদিক অপু রহমান,সাংবাদিক ফয়সাল আহমেদ,দেলোয়ার প্রধান উজ্জ্বল, সাংবাদিক বদরুজ্জামান রতন, মাহাবুবুর রহমান খান রাতুল, সাংবাদিক মো. আসলাম মিয়া, ব্যবসায়ী ও সমাজ সেবক জে.আর রাসেল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই বলেন, “ফুড অ্যান্ড ফ্যাশন কালেশন” শোরুমে উদ্বোধনের মাধ্যমে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত ফিউশন স্কয়ার মার্কেটে নারীদের আধুনিক পোশাক ও স্টাইল পণ্যের বিকল্প একটি নতুন ব্র্যান্ড যুক্ত হলো। আমরা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.