বান্দরবানের পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে অস্ত্র, গুলি ও অন্যান্য সামগ্রী নিয়ে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
গতকাল শুক্রবার থানচি উপজেলার একটি দুর্গম এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার সকালে থানচি থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করে নিরাপত্তা বাহিনী।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যৌথান বম নামে এক কেএনএফ সদস্যকে অস্ত্রসহ শনিবার থানায় সোপর্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক ওই ব্যক্তির নাম যৌথান বম (৫৫)। তিনি থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকর পাড়া এলাকার লালপিয়ান বমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক যৌথানের কাছ থেকে একটি বন্দুক, ৫৬ রাউন্ড গুলি, ওয়াকিটকি, বিদেশি ছুরিসহ নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়। তিনি পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএমএফ) সক্রিয় সদস্য।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর নিয়মিত অভিযান চলমান রয়েছে। অভিযানে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের সক্রিয় সদস্য যৌথান বমকে অস্ত্র, গোলাবারুদসহ আটক করা হয়। দলটি সাধারণ মানুষদের জিম্মি করে অত্যাচার চালিয়ে আসছে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সেনাবাহিনী সবসময় অভিযান পরিচালিত করবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com