সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্বাধীনতার চেতনা ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম শরিফুজ্জামান শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব মো. আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সম্মান, অধিকার এবং কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তব্য দেন জেলা শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান নয়ন, সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনুর ইসলাম (তুহিন)।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান, বিপ্লব কুমার দে, মো. আব্দুল কাদের, দেবব্রত মণ্ডলসহ জেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হাবীব)।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com