আজ
|| ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা সফর, ১৪৪৮ হিজরি
‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদ্বোধনে-‘নজরুলের সাম্য-মানবতার চেতনা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে’ : প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশের তারিখঃ ২ জুলাই, ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে উদ্বোধন ঘোষণা ও ভাষণ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমপি।
উদ্বোধনী ভাষণে তারেক রহমান বলেন, জাতীয় কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি সাংস্কৃতিক চর্চার প্রসার এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.