নোয়াখালীতে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন
প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২৬
অদ্য ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দে নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test (PET) কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত Physical Endurance Test (PET)-এর দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে অদ্য সকাল ৮:০০ ঘটিকা হতে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এদিন প্রার্থীদের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ধারাবাহিকভাবে পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং ইভেন্টের পরীক্ষা গ্রহণ করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়। তিনি পুনরায় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক। তাই কোনো দালাল, প্রতারক কিংবা আর্থিক লেনদেনের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে নিজেদের যোগ্যতা ও আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।
তৃতীয় দিনের সকল ইভেন্ট শেষে মোট ১৯০ (একশত নব্বই) জন প্রার্থী লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। উত্তীর্ণ সকল প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার মহোদয় আগামী লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জনাব শারমিন আক্তার, এআইজি, পিআইএমএস, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী; নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মেডিকেল বোর্ডের সদস্যগণ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com