আজ
|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : মফিজুর রহমান সোহেল
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের শিলই ইউনিয়ন কমিটির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা শুক্রবার ২৬-৬-২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।
শিলই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, ইউনিয়নভিত্তিক কার্যক্রম পরিকল্পনা ও সমাজের নানা অসঙ্গতি দূরীকরণ নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল। তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত করতে হবে। ধর্ষণ, নারী নির্যাতনসহ যেকোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব। অন্যায় দেখলে চুপ করে থাকা যাবে না, আইনের পাশে দাঁড়িয়ে ভুক্তভোগীদের সহায়তা করতে হবে।
তিনি আরও বলেন, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন একটি সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন। ভালো কাজের পাশে সারাজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার নিয়েই আমরা পথ চলছি। শিলই ইউনিয়ন কমিটি হবে মানুষের শেষ ভরসার জায়গা।
সভায় বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুব সমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। মাদকবিরোধী অভিযান, নারীর অধিকার রক্ষা ও আইনি সহায়তা প্রদানে ইউনিয়ন কমিটিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় শিলই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.