রাজধানী ঢাকার মতিঝিলের দক্ষিণ কমলাপুরে অবস্থিত বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে গতকাল শুক্রবার ১০ই মহরম মহান আল্লাহর অভিষেকের অনুষ্ঠান পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠিত হলো বিশেষ আশেকে রাসূল (সাঃ) সম্মেলন।
উক্ত সম্মেলনে দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও আল্লাহর মহান বন্ধু সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর ক্বেবলাজান বাদ জুমা (অনলাইন প্লাটফর্মে) পবিত্র আশুরার গুরুত্ব সম্পর্কে বাণী মোবারক প্রদান করে আখেরি মোনাজাত পরিচালনা করেন। সম্মেলনের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ইমাম ড. সৈয়দ এ.এফ.এম ফজল-এ-খোদা (মা. আ.)।
সম্মেলনে বিশ্ববাসীর শান্তি ও মুক্তি কামনা করে এবং বিশ্ব মুসলিম উম্মাহর উদ্দেশ্যে পবিত্র আশুরার গুরুত্ব আলোচনা করে গুরুত্বপূর্ণ বাণী প্রদান করেন কেন্দ্রীয় রওজা শরীফের প্রধান খাদেম ও বাবে মদিনা দেওয়ানবাগ দরবার শরীফের পরিচালক ইমাম ড. সৈয়দ এ.এফ.এম মঞ্জুর-এ-খোদা (মা. আ.) হুজুর। দেশবরেণ্য আলেম ও তাফসীরকারকগণ উক্ত অনুষ্ঠানে কুরআন-হাদীসের আলোকে আলোচনা করেন।
রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অসংখ্য আশেকে রাসুলগণ আদব, ভক্তি, মহব্বতের সাথে কেন্দ্রীয় দরবার বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে ইবাদত-বন্দেগীতে মশগুল থেকে রোনাজারি করেন। বাদ জুমা আখেরী মোনাজাতের মাধ্যমে এ সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com