আজ
|| ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা সফর, ১৪৪৮ হিজরি
কুড়িগ্রাম সীমান্তে ৫৩ কেজি গাঁজাসহ ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৬
কুড়িগ্রামে সীমান্তে অভিযান চালিয়ে ৫৩ কেজি ভারতীয় গাঁজা, গবাদিপশু এবং বিপুল পরিমাণ কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন সীমান্তে মাদক, গবাদিপশু ও বিপুল পরিমাণ কসমেটিকস উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন সীমান্তের মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি গাঁজা, গবাদিপশু ও বিপুল পরিমাণ কসমেটিকস ফেলে দ্রুত পালিয়ে যান। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় সেগুলো গাঁজা জব্দ করেন বিজিবি সদস্যরা। সেগুলোর আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৬৫ হাজার ১০০ টাকা।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধ দমনে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.