সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২৬
সাতক্ষীরা সংবাদদাতা : প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার পেশাজীবীদের নিয়ে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, সমবায় কর্মকর্তা মুর্শিদ হাসান তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সানজিদা খাতুন এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপক শাহিনুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১০টি ভিন্ন পেশার ৩০ জন অংশগ্রহণকারীকে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, যোগাযোগ কৌশল, নেতৃত্বগুণ, আর্থিক ব্যবস্থাপনা, আত্মকর্মসংস্থান এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ৩০ জন অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com