আজ
|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সিদ্ধিরগঞ্জে বৈষম্য মামলায় আওয়ামী লীগ কর্মী মান্নান গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২৬
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে বুধবার রাতে (২৫ জুন) বিশেষ অভিযান পরিচালনা করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সক্রিয় কর্মী আ: মান্নান (৫৬) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী বিহারী ক্যাম্প থেকে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা থাকায় বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও জানায়, আইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.