আজ
|| ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের বেগমগঞ্জ থানা পরিদর্শন
প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৬
অদ্য ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয় বেগমগঞ্জ থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনের শুরুতে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপার মহোদয়কে স্বাগত জানান এবং আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় থানার বিভিন্ন শাখার কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে আরও সক্রিয়, তৎপর ও পেশাদার পুলিশি কার্যক্রম পরিচালনা এবং এ সংক্রান্ত কার্যক্রমের নিবিড় তদারকি নিশ্চিত করার লক্ষ্যে জনাব আ. ন. ম. ইমরান খান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.