আজ
|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
‘আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না’
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৬
স্যোশাল মিডিয়ায় নানা বিষয়ে বরাবরই সক্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। আওয়ামী লীগ আরও প্রবলভাবে আছে বলে মন্তব্য করেছেন এ অভিনেত্রী।
মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মেহের আফরোজা শাওন তার পোস্টে বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন “আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই”, কিন্তু আমি তো দেখছি আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না!
আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী খোদ আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে আরো বেশি আলোচিত ও সফল করে তুলবার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.