আজ
|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি:
“একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা শহর শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২জুন) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মো. মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী।
এ সময় নূরুল ইসলাম সাদ্দাম গাছের চারা রোপণ করেন এবং উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।”
তিনি আরও বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের সুস্থ জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
কর্মসূচিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শেষে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.