আজ
|| ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সন্তানের অবহেলা আর না বলা গল্প নিয়ে ‘বাবার ডায়েরি’
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২৬
বাবা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’। পারিবারিক ও সামাজিক সচেতনতামূলক গল্পের এই নাটকে নামভূমিকায় অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেতা আজিজুল হাকিম। নাটকে তার চরিত্রের নাম আনিস, যিনি নিজের সব সুখ-দুঃখ ও না-বলা অনুভূতি ডায়েরিতে লিখে রাখেন। তবে জীবনের শেষ প্রান্তে এসে সন্তান ও পুত্রবধূর অবহেলা এবং মানসিক যন্ত্রণার শিকার হতে হয় তাকে।
নাটকের গল্পে দেখা যাবে, নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত আরমান দিন দিন বাবা আনিসের কাছ থেকে দূরে সরে যেতে থাকে। একপর্যায়ে চরম অভিমান নিয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন বাবা। এরপরই আরমানের জীবনে ঘটে যায় কিছু অপ্রত্যাশিত ঘটনা। বাবার মৃত্যুর পর ডায়েরির পাতা উল্টে আরমান আবিষ্কার করে সন্তানের প্রতি বাবার অসীম ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার কথা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও সে হারিয়ে ফেলে।
নির্মাতা সম্রাট চৌধুরী জানান, মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য ও ভালোবাসার বার্তা দিতেই নাটকটি নির্মাণ করা হয়েছে। আজিজুল হাকিম ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি ও মিষ্টি ঘোষ।
প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ‘সিনেপ্লাস স্টুডিও’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এটিই তাদের প্রথম নিবেদন। মুক্তির মাত্র ১৩ ঘণ্টার মধ্যেই নাটকটি বেশ সাড়া ফেলেছে এবং ইতোমধ্যে আড়াই হাজারের কাছাকাছি দর্শক এটি উপভোগ করেছেন। বাবা দিবসের আগের দিন গত শনিবার সন্ধ্যায় নাটকটি অবমুক্ত করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.