সোনারগাঁয়ে ভুয়া পুলিশ ভেবে আসল পুলিশকে গণপিটুনি আহ -৩
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২৬
সোনারগাঁও(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সন্দেহ জনক ব্ল্যাকমেইলের অভিযোগে তিন পুলিশ সদস্য গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। ১৮ জুন বৃহস্পতিবার উপজেলার বারদী ইউনিয়নের শান্তির বাজার এলাকায় স্থানীয়রা ভুয়া ডিবি পুলিশ সন্দেহে তাদের মারধর করে। জানাযায়,অভিযুক্ত তিনজন হলেন মামুন,আমান ও কবির। তারা কেরানিগঞ্জ থানার আওতাধীন পুলিশ সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বিভিন্ন সময়ে তারা সাধারণ মানুষের কাছ থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই মনে করেন,প্রকৃত পুলিশ সদস্যরা এভাবে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতে পারেন না। একপর্যায়ে সন্দেহের ভিত্তিতে তাদের ভুয়া ডিবি পুলিশ সদস্য মনে করে গণপিটুনি দেওয়া হয়। পরে তাদের প্রকৃত পরিচয় নিশ্চিত হলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে যান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com