আজ
|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা মহর্রম, ১৪৪৮ হিজরি
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজীনগর ইপিজেডের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. ফারুক (৪৫)।তিনি ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ফারুককে আটক করা হয়।
প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় মোট ১১টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘গ্রেপ্তার মো. ফারুকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.