আজ
|| ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা মহর্রম, ১৪৪৮ হিজরি
মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ সদস্য ইমনসহ গ্রেপ্তার ৩
প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২৬
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সক্রিয় কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ অন্যতম সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বুধবার (১৭ জুন) ভোরে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন– শিশির আহম্মেদ ইমন (২১), আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫)।
র্যাব-৪-এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ বলেন, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা-দে গ্রুপ’ সক্রিয় একটি গ্যাং।
নুরাঙ্গীর নাহিদ বলেন, গত ২৩ মে সন্ধ্যায় জাহিদ হাসান সুমন বিপ্লব ও তার ভাই হৃদয় গাড়িযোগে বাসায় ফেরার পথে পল্লবী এলাকার একটি মুদি দোকানের সামনে পৌঁছলে পূর্বশত্রুতার জেরে ইমনসহ ৭ থেকে ৮ জন তাদের পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়।
তিনি আরও বলেন, তদন্তে গ্যাংটির সদস্যদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মাদক সেবন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
র্যাব-৪-এর মিডিয়া অফিসার জানান, ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে রাজধানীতে সক্রিয় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.