আজ
|| ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা মহর্রম, ১৪৪৮ হিজরি
গাজীপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২৬
“মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলা-এর হোতাপাড়া বাস স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় যুবসমাজ, শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করেন।
বুধবার (১৭ জুন) সকালে হোতাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক-এর পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন রিজভী, স্থানীয় মাদ্রাসা সুপার আব্দুর রহমান, নুরুল আমীন মাস্টার, গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, টাইলস ব্যবসায়ী নুর উদ্দীন খন্দকার, হোতাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, ব্যবসায়ী বাতেন মোল্লা ও আব্দুল আজিজ সাধুসহ অনেকে।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত জনতা মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ সময় সদর উপজেলার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.