আজ
|| ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা মহর্রম, ১৪৪৮ হিজরি
নারায়ণগঞ্জে কমিশনারের উপহার: সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে জ্বলল ডিজিটাল বিলবোর্ডের আলো
প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২৬
নারায়ণগঞ্জ জলবায়ু সচেতনতা ও মেধাচর্চার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল সুবিধা পৌঁছে দিতে গোগনগর ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল বিলবোর্ড প্রদান করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ দিনব্যাপী নারায়ণগঞ্জ সফরের শেষভাগে বিভাগীয় কমিশনার এই বিলবোর্ড স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। বিতর্ক উৎসব-২০২৬ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই ডিজিটাল বিলবোর্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ, সহকারী কমিশনার ভূমি সাদিয়া আক্তার এবং উপজেলা প্রকৌশলী ইয়াসিন আরাফাত।
বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে এগিয়ে নিতে ডিজিটাল সুবিধা নিশ্চিত করা জরুরি। সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের এই বিলবোর্ড শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।”
এর আগে দিনব্যাপী কর্মসূচিতে বিভাগীয় কমিশনার খাল খনন, বৃক্ষরোপণ, মাতৃসদন রুম ও অফিসার্স ক্লাব সম্প্রসারণের উদ্বোধন এবং বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.