আজ
|| || ||
হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে যা বললেন সিভিল সার্জন
প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২৬
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। ইতোমধ্যে অব্যবহৃত বেশকিছু জিনিস বিক্রি করা হয়েছে, বাকিগুলো অপসারণের কাজ চলছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন সাংবাদিকদের বলেন, “হাসপাতালের অব্যবহৃত বা পুরোনো মালামাল অপসারণ করতে হলে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আমি সেই প্রক্রিয়াটি ইতোমধ্যে সম্পন্ন করেছি। এর মধ্যে যেগুলো বিক্রয়যোগ্য মালামাল ছিল, তা বিক্রি হয়ে গেছে। আর কিছু ধ্বংসযোগ্য মালামাল রয়ে গিয়েছিল, সেগুলো আমরা অলরেডি অপসারণ করেছি; এখানে এখন আর কোনো পুরোনো মালামাল অবশিষ্ট নেই। এছাড়া রান্নাঘরে কিছু মালামাল ছিল, সেটিও আমরা পরিপূর্ণভাবে অপসারণ করেছি। আর পারিপার্শ্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার যে বিষয়টি, এটি একটি চলমান প্রক্রিয়া। দিনে দিনে এই ব্যবস্থার কীভাবে আরও উন্নতি করা যায়, আমরা ইনশাআল্লাহ সেই চেষ্টা করব।”
হাসপাতালে রোগীদের পানি না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, “পানির সমস্যাটির ব্যাপারে আমরা গণপূর্ত বিভাগকে চিঠি লিখেছিলাম। আমাদের দুই পাশের যে ওয়াটার পাম্প দিয়ে পানি সরবরাহ করা হয়, ওভারহেড ট্যাংকের উচ্চতার তারতম্যের কারণে বাম পাশের পাম্পটি আগে ভরে যায় এবং ডান পাশের পাম্পটি ভরতে ভরতে লেভেলিংয়ের একটি সমস্যা তৈরি হয়। অর্থাৎ, একদিকের পানি শেষ হওয়ার আগেই অন্যদিকের পাম্প ভরে যায়। বিষয়টি নিয়ে আমরা গণপূর্ত বিভাগকে চিঠি দিয়েছি।”
গণপূর্ত দ্রুত এ কাজের সমাধানের আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। এটি দুইদিনের মধ্যে সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.