আজ
|| ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেটের পরিকল্পনা বাংলাদেশ সরকারের– শিক্ষামন্ত্রী
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৬
সোনারগাঁও (প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ‘বিশ্বেশ্বর পোদ্দার’ নামক চার তলা বিশিষ্ট নতুন ভবন শুভ উদ্বোধন হয়। ১৩ জুন শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন এবারের বাজেটেশিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বাজেটের পরিকল্পনা বাংলাদেশ সরকারের। শিক্ষার মাধ্যমেই এদেশকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বর্তমান সরকার এ ক্ষেত্রে সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন। ভবন উদ্বোধন শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দীন নিজাম (এমপি) এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার ও যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.