আজ
|| ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোলে বন্দরে ফেরত
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৬
ভাল কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ১৪ জন বাংলাদেশিকে আটকের পর বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি সুনামগঞ্জ, যশোর এবং কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
শুক্রবার (১২ জুন) রাত ৮ টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে এসব নারী,পুরুষদেরকে ট্রাভেল পারমিটে বেনাপোল বন্দরে সোপর্দ করা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের তদন্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশিদের ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনি সহায়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহন করে।
জাস্টিস এন্ড কেয়ারের বেনাপোল শাখার প্রতিনিধি শরিফুল ইসলাম জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়।
তিনি আরও জানায়, পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসাদের আইনিসহয়তা দিবে মানবাধিকার সংস্থা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.