আজ
|| ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ড. তাহমিনা আখতার সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এই অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
গত মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে SIBE-NIMC প্রকল্পের আওতায় ‘Kids' Education: Nurturing Young Minds for a Better Future in Bangladesh’ শীর্ষক কর্মশালায় নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তিনি শুভেচ্ছা জানান।
এক বিবৃতিতে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতায় সমৃদ্ধ ড. তাহমিনা আখতারের এ অর্জনে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি গর্বিত। তাঁর নেতৃত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে— এমনটাই প্রত্যাশা সবার।”
তিনি আরও বলেন, “অধ্যাপক ড. তাহমিনা আখতার একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ। তাঁর হাত ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”
এ সময় ড. তাহমিনা আখতার বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী ও সংস্কৃতিবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করব। শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করছি। রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনকে ধারণ করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”
উল্লেখ্য, ড. তাহমিনা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। শিক্ষা ও গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.