আজ
|| ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব কে অ্যাড. শাহ আলম মানিকের শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাশুকুল ইসলাম রাজীব। যিনি একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এক বছরের জন্য শর্ত ভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়।
এদিকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় মাশুকুল ইসলাম রাজীবকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিক।
শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট শাহ আলম মানিক বলেন, নতুন গঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (NDA)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় মাশুকুল ইসলাম রাজীব ভাই কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য শিল্পনগরী হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে তার দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করি।
মাসুকুল ইসলাম রাজীব ভাই নারায়ণগঞ্জ জেলা বিএনপির একজন অত্যন্ত জনপ্রিয়, সুপরিচিত এবং ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত। বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.