আজ
|| ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
নোয়াখালীর নতুন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২৬
নোয়াখালী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এন এম নাসিরুদ্দিন। তিনি পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উপ-কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৫ তম বিসিএস এই কর্মকর্তা কে নোয়াখালীর পুলিশ সুপার পদে বদলি করা হয়। পূর্বে দায়িত্ব পালনকারী পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনকে সিআইডি-তে (CID) বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি নোয়াখালী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ দেখা দেয়। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে চাঞ্চল্যকর চারটি হত্যাকাণ্ডসহ একাধিক অপরাধ সংঘটিত হয়। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.