আজ
|| ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২৬
কৃষিকে শুধু উৎপাদন খাত নয়, জাতীয় খাদ্য নিরাপত্তার কৌশলগত খাত হিসেবে ঘোষণা করেছে সরকার। বাজেট বক্তৃতায় বলা হয়েছে, কৃষি, খাদ্য উৎপাদন এবং কৃষকের আয় বৃদ্ধিকে আগামী দিনের অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রে রাখা হবে।সরকার কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ এবং কৃষি উদ্যোক্তা তৈরিতেও জোর দিচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.