আজ
|| ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আজ মোহাম্মদী ইসলামের সম্মানিত ইমাম ড. সেজো সাহেবজাদা (মা. আ.) হুজুরের ৩৯ তম শুভ জন্মদিন
প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২৬
আজ দেওয়ানবাগ শরীফের সেজো সাহেবজাদা ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. ফজল-এ-খোদা (মা. আ.)-হুজুরের ৩৯ তম শুভ জন্মদিন।
এক নজরে হযরত সাহেবজাদা (মাঃ আঃ) হুজুরের পরিচয়
নাম : ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. ফজল-এ-খোদা (মা. আ.)
পিতা : মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)
মাতা : কুতুবুল আকতাব, দুররে মাখনূন, খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা বেগম (রহ.)
জন্ম : ১১ জুন, ১৯৮৭
জন্মস্থান : ১৫৪ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
স্থায়ী ঠিকানা : বাবে রহমত, ১৪৭ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
সহধর্মিণী : রাহিমা-এ-খোদা (মা. আ.)। তিনি ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.) ও হযরত বড়ো মা (রহ.)-এর সর্বকনিষ্ঠ দৌহিত্রী।
সন্তান : সৈয়দ ইজায-এ-খোদা (মা. আ.)
শিক্ষাগত যোগ্যতা :
তিনি এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় বাণিজ্য বিভাগ হতে কৃতিত্বের সাথে উর্ত্তীণ হন। অতঃপর বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে ইসলামিক স্টাডিজ বিষয়ে বি.এ (অনার্স) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ ৩.৯১ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চ্যান্সেলর’স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। এরপর এম.এ পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ ৩.৯৮ পান এবং চ্যান্সেলর’স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। বি.এ (অনার্স) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ পেয়ে প্রথম স্থান অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে ‘সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী ও সৈয়দা হামিদা বেগম’ গোল্ড মেডেল প্রদান করা হয়। বি.এ (অনার্স) ও এম.এ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান সন্তুষ্ট হয়ে তাঁকে গোল্ড মেডেল প্রদান করেন। তিনি ধর্মতত্ত্বের উপর উচ্চতর গবেষণা করেন এবং পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন।
মোহাম্মদী ইসলামের ইমাম :
সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজান কর্তৃক ঘোষিত মোহাম্মদী ইসলামের ইমামগণের মধ্যে তিনি একজন সম্মানিত ইমাম। বিশ্বব্যাপী মোহাম্মদী ইসলাম প্রচার ও প্রসারের জন্য তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কর্মজীবন:
পরিচালক, দেওয়ানবাগ শরীফ
পরিচালক, অর্থ ও পরিকল্পনা বিভাগ, দেওয়ানবাগ শরীফ
পরিচালক, বাবে রহমত, দেওয়ানবাগ শরীফ
সেজো সাহেবজাদা ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. ফজল-এ-খোদা (মা. আ.) তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র। শৈশব থেকেই তিনি সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.) ও হযরত দয়াল মা (রহ.)-এর সহবতে থেকে তরিকতের উচ্চতর মাকাম অর্জন করেছেন। তাসাউফের উপর রয়েছে তাঁর অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞা। তিনি তাঁর সাধনালব্ধ জ্ঞানের আলোকে মোহাম্মদী ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যে জ্ঞানগর্ভ আলোচনা করেন, তা মুক্তিকামী মানুষকে সঠিক পথের নির্দেশনা দিয়ে থাকে। মোহাম্মদী ইসলাম প্রচার ও প্রসারে তিনি যে অসামান্য অবদান রেখে যাচ্ছেন, সেজন্য বিশ্বের সকল আশেকে রাসুল ভাই ও বোনের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক মোবারকবাদ। মহান রাব্বুল আলামীনের দরবারে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমীন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.