মাদক, ডাকাতি ও চুরি মামলায় সিদ্ধিরগঞ্জে এক রাতে ১৯ জন গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ৯ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইনসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে ডাকাতি প্রস্তুতি মামলায় ২ জন, চুরি মামলায় ২ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ৬ জনকে আটক করা হয়েছে। সবমিলিয়ে মোট ১৯ জন আসামিকে গ্রেফতার করে হয়েছে ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে গত ৭ জুন ২০২৬ রাত ৮টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার আব্দুল আলীপুলে অভিযান চালিয়ে রোস্তম আলী (৫০), বিজয় প্রকাশ মন্টু (২২) ও আরিফ হোসেন (২০)-কে আটক করা হয়।
পরবর্তীতে একই দিন রাত ৯টা ৫০ মিনিটে ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে অভিযান চালিয়ে মিলন হোসেন (২৫) ও শান্ত (২৫)-কে গ্রেফতার করা হয়।
এছাড়া রাত ১০টা ৪৫ মিনিটে ২ নম্বর ওয়ার্ডের সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে শ্রাবন্তী (২১) নামে এক নারীকে আটক করা হয়। পরে ৮ জুন রাত ১২টা ৩০ মিনিটে উত্তর আজিবপুর এলাকায় হাবিব উল্লাহ বাহার কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আবু তাহের বেংগা (৩৫)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এদিকে পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলায় রাজন (৩২) ও আরিফুল হাসান আলভী (১৯), নারী ও শিশু নির্যাতন মামলায় রুবেল (৩৬) এবং চুরি মামলায় হাসান মৃধা (৩৪) ও সাইদুল ইসলাম শাকিল (২২)-কে গ্রেফতার করা হয়।
এছাড়াও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৬ জন এবং একটি ওয়ারেন্টভুক্ত মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। তিনি আরও জানান,গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com