বিসিকের ঝুট সন্ত্রাস-ছিনতাই নিয়ে শিল্পমন্ত্রীকে এমপি আল আমিনের প্রশ্ন
প্রকাশের তারিখঃ ৭ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে ঝুট সন্ত্রাস, ছিনতাই ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে শিল্প মন্ত্রণালয়ের কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা জানতে চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
রোববার (৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে এ প্রশ্ন করেন সংসদ সদস্য আল আমিন।
তিনি তার নির্বাচনী এলাকায় অবস্থিত বিসিক শিল্প এলাকায় জুট সন্ত্রাসসহ নানা ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চলছে জানিয়ে এতে শিল্প মালিক ও শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সংসদে উল্লেখ করেন।
তিনি বলেন, “স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় জানায় যে, এটি বিসিকের আলাদা এলাকা হওয়ায় তাদের কাজ করার সুযোগ সীমিত। তাই বিসিক এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ঝুট সন্ত্রাস, ছিনতাই এবং শ্রমিকদের নিরাপত্তা নিয়ে মাননীয় শিল্পমন্ত্রীর কোনো বিশেষ পরিকল্পনা বা চিন্তাভাবনা আছে কিনা জানতে চাই।”
জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “এভাবে ঢালাওভাবে না বলে যদি সুনির্দিষ্ট কোনো ঘটনা তিনি উল্লেখ করেন বা আমাদের নজরে আনেন, তাহলে বিষয়টি দেখা যাবে। এই সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন। বিষয়টি আইনশৃঙ্খলাজনিত হলে সরকার অবশ্যই তা দেখবে। আমি এ ব্যাপারে দৃঢ়ভাবে বিশ্বাসী।”
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com