আজ
|| ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
কথিত জামায়াতের নেতা মোবারক হোসেন শ্যামল ও শ্রীপুরে কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে পরকীয়া ও হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন করলেন ব্যবসায়ী
প্রকাশের তারিখঃ ১ জুন, ২০২৬
নাঈম, গাজীপুর জেলা ব্যুরো
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও স্থানীয় এক রাজনৈতিক নেতা মোবারক হোসেন শ্যামলের বিরুদ্ধে পরকীয়া ও হত্যাচেষ্টার গুরুতর অভিযোগ এনেছেন এক ব্যবসায়ী। আজ সোমবার শ্রীপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. মোস্তফা মৃধা লিখিত বক্তব্যে এসব অভিযোগ তোলেন।
মোস্তফা মৃধা অভিযোগ করেন, মোবারক হোসেন শ্যামল তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক রাখেন। এর প্রতিবাদ করায় শ্যামল তার সংসার ধ্বংস করে দেন এবং গত ২৫ মে রাতে তাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কুপিয়ে জখম করেন।
মোস্তফা মৃধা জানান, হামলায় তিনি মাথা ও বুকে গুরুতর আহত হন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বেঁচে ফিরেছেন। তিনি দাবি করেন, ঘটনার সময় (সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত) এলাকার সিসিটিভি ফুটেজ উদ্ধার করলেই হামলার প্রমাণ মিলবে।
ভুক্তভোগী আরও বলেন, হাসপাতাল থেকে ফিরেও তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। শ্যামল তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন, ফলে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে অবরুদ্ধ অবস্থায় আছেন।
মোস্তফা মৃধা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, শ্যামলকে গ্রেফতার করে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “আইন সবার জন্য সমান। আমি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে বিচার চাই।”
এখন পর্যন্ত অভিযুক্ত মোবারক হোসেন শ্যামলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.